
Published :
Updated :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পূর্ববর্তী বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আজ শনিবার (২৪ আগস্ট) এক সভায় পূর্ববর্তী পরিচালকদের পুনর্বহালের আহ্বান জানিয়ে এই দাবি করেন তারা।
তারা সরাসরি সরকারি সহায়তায় ইসলামি ব্যাংকগুলো দখলের তীব্র নিন্দা জানিয়েছেন। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তারা।
ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের অপব্যবহার করা তহবিল উদ্ধার এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
শনিবার সকালে স্থানীয় একটি হোটেলে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে এসব কথা বলা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.