
Published :
Updated :

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এক পাইলটকে আটক করেছে। তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে।
শুক্রবার ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’-এ ইরানে বড় হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন।
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
সংঘাত নিয়ে সৌদি আরব, তুরস্কসহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.