Bangla
8 months ago

জামিনে কারামুক্ত হলেন গান বাংলার তাপস

Published :

Updated :

গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন তাপস। প্রায় সাত মাস তিনি কারাবন্দি ছিলেন।

Share this news