
Published :
Updated :

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার হচ্ছে। পাশাপাশি বেসরকারি টিভি সময় টেলিভিশনেও ভাষণ সম্প্রচার হচ্ছে।
এর আগে ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস।

For all latest news, follow The Financial Express Google News channel.