
Published :
Updated :

সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।
সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রশাসন-১ শাখার উপসচিব এ এস এম গোলজার রহমান।
এছাড়া পৃথক এক আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ এবং ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি করা হয়েছে। পাশাপাশি ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.