
Published :
Updated :

কক্সবাজারের চকরিয়ায় কালভার্টের পানিতে ডুবে হুরে জান্নাত রাফি নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে বাড়ির পার্শ্বস্থ কালভার্টের সম্মুখে পানিতে ডুবে মারা যায় রাফি। রাফি সাহারবিল ইউনিয়নের কোরালখালী নিবাসী রাসেল উদ্দিনের মেয়ে।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বৃষ্টির পানি দেখতে গিয়ে পা পিছলে কালভার্টের পানিতে পড়ে ডুবে মারা যায় রাফি।
পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.