
Published :
Updated :

কিশোরগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক শরিফুল ইসলাম শরীফ (৪০) নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিশোরগঞ্জের দিক থেকে ভৈরবগামী দ্রুতগতির ট্রাকটি মাইজহাটি এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরীফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় অন্য কোনো যাত্রী ছিল না।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.