
Published :
Updated :

কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা নিয়ে আবু তাহের নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১০ মিনিটের সময় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা থেকে সোনাইছড়ি রাস্তার উপর তাকে আটক করা হয়েছে।
আটক আবু তাহের (২৫),উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়। এসময় একটি কালো রংয়ের জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওসি আরিফ হোসাইন জানান, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.