
Published :
Updated :

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের লাইট হাউস রিসোর্ট নামের একটি কটেজ (হোটেল) থেকে আব্দুল আলিম নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় লাইট হাউস রিসোর্টের ২০৬ নম্বর কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কটেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বিকেলে নিহত যুবককে অপহরণ করা হয়েছে—এমন একটি সাধারণ ডায়েরি করে পরিবার। ঠিক কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত যুবকের পরিবারের কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। কটেজের ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসা করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.