
Published :
Updated :

কক্সবাজার শহরের খুরুশকুল ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় একটি মাছের ঘের থেকে আলি আকবর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ।
তিনি জানান, নিহত আলি আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।
আল্লাহওয়ালা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম জানান, আলি আকবর তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে লাঠির আঘাত করেন। এতে আকবর নামের ওই যুবক নিহত হন।
তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল জানান, ওই যুবকের লাশ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের ওপরও হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
ওসি ইলিয়াস খান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।
tahjibulanam18@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.