
Published :
Updated :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব।
বৃহস্পতিবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান জানান, মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঁচ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তে সহায়তার জন্য ১১ জন দাবিদার সিআইডিতে এসে রক্তের নমুনা দেন।
এদিকে নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ ম্যাচিংয়ের জন্য মালিবাগে সিআইডি কার্যালয়ে নমুনা দিতে অনুরোধ করেছে সরকার।

For all latest news, follow The Financial Express Google News channel.