Bangla
8 months ago
মাইলস্টোনের শিক্ষার্থী ফরিদপুরের রাইসাকে মৃত অবস্থায় পাওয়া গেল সিএমএইচে

Published :
Updated :

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসাকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। ঢাকার সিএমএইচ হাসপাতালে আজ (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে রাইসাকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়—তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল।
বিকেল সাড়ে ৫টার সময় তিনি আরও বলেন, গতকাল সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেওয়া হয়েছিল যে রাইসাকে পাওয়া গেছে—সেটা সঠিক তথ্য ছিল না। সে দেখতে অনেকটা রাইসার মতো ছিল। স্বজনেরা গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে খুঁজেছেন রাইসাকে।
রাইসার চাচা ইমদাদুল আরও জানান, লাশ এখনো সিএমএইচ হাসপাতালে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে লাশের দাফন প্রক্রিয়া গ্রহণ করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.