
Published :
Updated :

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, স্কুলে পড়ার সময় তিনিও শোনেননি মানুষের মধ্যে ৭২টি জেন্ডার রয়েছে।
দেশটির আইটিভির এক শোয়ে তিনি বলেন, তিনি নিশ্চিত যে, তাকে স্কুলে কখনও শেখানো হয়নি মানুষের মধ্যে ৭২ টি ভিন্ন জেন্ডার রয়েছে।
সুনাক জোর দিয়ে বলেন, স্কুলগুলোতে যৌন শিক্ষা সংস্কারের যে পরিকল্পনা তার সরকার নিয়েছে, তা বাচ্চাদেরকে সুরক্ষা দেবে এবং যেসব বিতর্কিত জেন্ডার তত্ত্ব শেখানো হচ্ছে তার অবসান ঘটাবে।
তিনি বলেন, “আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, তা হলো আমাদের বাচ্চাদেরকে বাচ্চা থাকতে দিতে হবে।… যেটা উদ্বেগের বিষয়, সেটা হলো এই সংবেদনশীল বিষয়গুলোর ব্যাপারে বাচ্চাদের কী শেখানো হচ্ছে, তা তাদের অভিভাবকদের জানতে দেওয়া হচ্ছে না।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকদের সব সময় জানতে দেওয়া উচিত যে, তাদের বাচ্চাদের স্কুলে কী শেখানো হচ্ছে।
দ্য সানের খবরে বলা হয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় ১৩ বছর বয়সে যৌন বিষয় সম্পর্কে তিনি কী জানতেন, তিনি জবাব দেন, "আমি কখন সেই সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম তা আমার ঠিক মনে নেই।"
সুনাক বলেন, "আমি যখন ছোট ছিলাম তখন কেউ বাচ্চাদের ৭২টি জেন্ডার বিষয়ে উদ্বেগের কথা শোনেনি। আমি মনে করি না, আমার ছোটবেলায় এটি কোনও ইস্যু ছিল।"
সুনাকের মন্ত্রীরা এই সপ্তাহে ঘোষণা করেছেন যে, নয় বছরের কম বয়সী শিশুদের মোটেই যৌন শিক্ষা দেওয়া উচিত না।

For all latest news, follow The Financial Express Google News channel.