
Published :
Updated :

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তিনি জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেছেন।
নাসিমা বেগম বলেন, তার স্বামী মানসিকভাবে সুস্থ ছিলেন না। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজি স্কুল রোডের মোল্লাবাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন এবং বাড়ি থেকে চলে যেতেন। সর্বশেষ গত বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেননি।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.