
Published :
Updated :

নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। গতকাল শনিবার (১৪ জুন) রাত থেকে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ শুরু করে দেশটি। আজ (রবিবার) নেপালে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে এই বিদ্যুৎ রপ্তানির প্রক্রিয়া শুরু হয়। ভারতের মুজাফফরপুর-বাহারামপুর লাইন হয়ে বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ অক্টোবর এই তিন দেশের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, চলতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ভারতের ৪০০ কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

For all latest news, follow The Financial Express Google News channel.