
Published :
Updated :

অতিবৃষ্টির কারণে ফেনী ও নোয়াখালীতে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা এ পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ এবং নোয়াখালী জেলার খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
এছাড়া জানানো হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফেনী ও নোয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর মেরামতের কাজ চলছে।
সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.