Bangla
2 years ago

নতুন ঢাকায় আমারি ঢাকা নিয়ে আসছে পুরান ঢাকার ভোজ

Published :

Updated :

'আমারি ঢাকা'র শেফরা ফুড গ্যালারিতে পরিবেশন করবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার।

ভোজনরসিক অতিথিরা পুরান ঢাকার খাঁটি খাবার উপভোগ করতে পারবেন। মাটন জালি কাবাব, বোম্বে হাঁস, বাকর খানির সঙ্গে নিজামি মাটন পায়া, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি, আরমানিটোলার চিকেন চাপ, বুড়িগঙ্গার মাছের কালিয়া, নল্লি নেহারি গোস্ত, নুরানি শেখ কাবাব, মোরব্বি কাবাব,  মালপোয়া রাবড়ি, জাফরানি শাহি ফিরনি এবং আরও অনেক কিছু থাকবে লোভনীয় মেনুতে।

ক্রমবর্ধমান চাহিদার সাথে আমারি ঢাকা নতুন ঢাকার অমায়া ফুড গ্যালারিতে পুরান ঢাকার সব সুস্বাদু খাবার নিয়ে আসছে ১২ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত। আগ্রহী আমায়া ফুড গ্যালারিতে আসার আগে +8801777796444, +8801777796445 নম্বরে কল করে রিজার্ভেশন নেবেন বলে আশা করা হচ্ছে।

Share this news