
Published :
Updated :

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে সিরাজুল হক ওরফে গুরু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) ভোরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া জনু মাতবরপাড়া ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুল হক দক্ষিণ মিঠাছড়ির চাইল্যাতলী এলাকার মোহাম্মদ কালুর ছেলে।
ইউএনও জানান, মঙ্গলবার বিকেল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। বুধবার দুপুরেও বৃষ্টি অব্যাহত আছে। ভোরে বৃষ্টির সময় পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন সিরাজ নামের ওই যুবক। এসময় আকস্মিকভাবে পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, পাহাড় ধসের খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.