Bangla
9 months ago
রাষ্ট্রপতির ক্ষমা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত: জাতীয় ঐক্যমতে বিএনপি-জামায়াতের মত
ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারের মতামত নেয়ার বিধান চায় এনসিপি

Published :
Updated :

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন দ্বারা নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপি। ক্ষমার ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারের মতামত নিতে হবে- এমন বিধানের পক্ষে মত দিয়েছে এনসিপি ও জামায়াত।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের নবম দিনের আলোচনায় এসব মতামত দিয়েছে দলগুলো।
আজকের সভায় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আলোচনার পূর্বেই কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আজকের আলোচনায় থাকছে তিনটি বিষয়। সেগুলো হলো, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা।

For all latest news, follow The Financial Express Google News channel.