
Published :
Updated :

রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
সুব্রত বাইনের পক্ষে তার আইনজীবী বাদল মিয়া জামিন চেয়ে আবেদন শুনানি।
হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সুব্রত বাইনকে ঢাকার আদালত ২৮ মে আট দিনের রিমান্ডে পাঠায়। তার সঙ্গে গ্রেপ্তার আরেক শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার রিমান্ড শেষে এই তিনজনকে কারাগারে পাঠানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.