
Published :
Updated :

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে এক বছর এবং জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনুভাকে র্যাগিংয়ের উদ্দেশ্যে গত ৩১ মে রাতে ওই তিনজন ছাদে যেতে বলে। সে রাজি না হওয়ায় তাকে ভোর ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের অর্ডন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনের ৭নং ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.