
Published :
Updated :

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনা ক্যাম্পের প্রতিনিধি সজীব, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজের অধ্যক্ষ এম এ হাশেম, পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীসহ আরও অনেকে।
সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।
সভার আলোচনায় সম্প্রতি জেলার বিভিন্ন চ্যালেঞ্জ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। উপস্থিত সদস্যরা নিজ নিজ পরামর্শ তুলে ধরেন এবং জেলার সার্বিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.