Bangla
a year ago

সীমান্তে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published :

Updated :

সীমান্ত দিয়ে বিদেশি গবাদিপশু প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের দেশেই প্রচুর গবাদিপশু রয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো গবাদিপশু না ঢোকে সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই একটা ঢুকতে পারে, কিন্তু সরকারি পর্যায়ে বা বিজিবির নজরে পড়ে—এমন কিছু ঘটতে দেওয়া হবে না।”

এ সময় তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটে চাঁদাবাজি রোধে প্রতি হাটে ১০০ জন করে আনসার মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সড়কে চাঁদাবাজি বন্ধে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news