
Published :
Updated :

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। গত বুধবার (১১ জুন) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন।
আটকদের মধ্যে রয়েছেন- ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু।
তাদের অধিকাংশই কুড়িগ্রাম (৪৩ জন) ও লালমনিরহাট (২৭ জন) জেলার বাসিন্দা।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, অবৈধভাবে দেশে প্রবেশ করা এসব ব্যক্তিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.