
Published :
Updated :

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দুপুর ১ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

For all latest news, follow The Financial Express Google News channel.