
Published :
Updated :

আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।
ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও নিরাপত্তা নিশ্চিত করতে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, দুপুর ২টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। খেলা দেখতে আসা দর্শকদের ব্যাগ, বোতলসহ অতিরিক্ত কিছু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।
টিকিট ছাড়া কেউ যেন স্টেডিয়ামে না আসে, সে বিষয়ে সতর্ক করেছে বাফুফে। কালোবাজারি ও জাল টিকিট সংক্রান্ত যেকোনো অনিয়মে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে।
ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ রাখতে খেলা শুরুর দেড় ঘণ্টা আগে গানের আয়োজনও থাকবে। এই ধরনের আয়োজন দেশের ফুটবলে এবারই প্রথম।

For all latest news, follow The Financial Express Google News channel.