
Published :
Updated :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে সিলেটের চার আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন এবং সদস্য জুয়েল।
তাদের বিরুদ্ধে শিলংয়ে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আসামি পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা শিলংয়ে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে এবং সেখানে একজন ভুক্তভোগী শিলং থানায় মামলা দায়ের করেন।
শিলং পুলিশ আরও জানায়, কলকাতার ওই ফ্ল্যাটে সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও গ্রেফতার হয়েছিলেন, কিন্তু পরে মামলার এজাহারে তার নাম না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, মূলত সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন, তবে অন্য নেতাদেরও মামলায় আসামি করা হয়েছে কারণ তারা সবাই একই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.