যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, লক্ষ্য কাতার ও ইরাক

Published :
Updated :

যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি আল-উদেইদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবরে জানানো হয়।
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালে এর জবাব হবে “কঠিন ও লক্ষ্যভিত্তিক।”
ঘটনার পর এখনো মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা কাতার সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে আল-উদেইদ ঘাঁটিতে আগেই জারি করা নিরাপত্তা সতর্কতা এখন বাস্তব হুমকায় রূপ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র করতে পারে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধের ঘূর্ণিতে টেনে নিতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.