
Published :
Updated :

প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনা চূড়ান্ত করতে দ্বিতীয় দফার সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে এ পর্বের বৈঠক। বিএনপিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ধাপে ধাপে অংশ নেবে আলোচনায়।
রবিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুন সকাল ১১টায় ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হবে। এতে প্রথম ধাপে আলোচিত কিন্তু নিষ্পত্তিহীন থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা করা হবে।
আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদে স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সংস্কার।
উল্লেখ্য, এর আগে গত ৩ জুন দ্বিতীয় দফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

For all latest news, follow The Financial Express Google News channel.