
Published :
Updated :

ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা দুই সপ্তাহের বেশি বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। গত ১২ জুন সকাল ৯টা থেকে এখানে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়।
এর আগে ২৮ মে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের কারণে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ ছিল। পরে ৪ জুন থেকে জরুরি বিভাগে সীমিত চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল।
বর্তমানে বহির্বিভাগ ছাড়াও অন্যান্য সেবা এখনও বন্ধ রয়েছে, যার কারণে রোগীদের ভোগান্তি পুরোপুরি কমেনি। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানায়, শনিবার থেকে সব সেবা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
জানানো হয়, ঈদের আগে আহত ৫৪ জন রোগী ভর্তি ছিলেন, তাদের অধিকাংশ বাড়ি চলে গেছেন, তবে কেউ ছাড়পত্র নেয়নি। বিশেষজ্ঞ কমিটি আহতদের ছাড়পত্র দিতে বলেছে, ঈদের পরে তারা হাসপাতাল ফিরে এলে পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তিত।

For all latest news, follow The Financial Express Google News channel.