
Published :
Updated :

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারিকুলামে বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, ধাপে ধাপে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলাম চালু করা হবে।
বুধবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য দেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
অধ্যাপক আবরার জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এ বছর ৬২টি প্রকল্পে ১,৯৫৭ কোটি টাকায় শিক্ষা অবকাঠামো উন্নয়ন কাজ চলছে এবং ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে।
ভিসি নিয়োগে একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠিত হয়েছে বলেও তিনি জানান।
বইয়ের মান নিয়ে সচিব সিদ্দিক জোবায়ের বলেন, এ বছর ছাপানো বইয়ের ২০% মানসম্মত নয়—তবে বাকি ৮০% ভালো ছিল। আগামী বছর উন্নত কাগজে বই ছাপার জন্য রঙ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিক্ষকদের সরাসরি রাজনীতি না করাই ভালো। ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার।

For all latest news, follow The Financial Express Google News channel.