
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬৭৫ জনে।
তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ জনেই অপরিবর্তিত রয়েছে।
আজ শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৮ শতাংশ।

For all latest news, follow The Financial Express Google News channel.