
Published :
Updated :

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে বরিশাল ও ঢাকায় রোগটির প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন, দক্ষিণ সিটিতে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন আক্রান্ত হয়েছেন।
একই সময়ে ২১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ১০৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.