
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ১২ জন এবং ঢাকার বাইরে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৬.৫ শতাংশ পুরুষ এবং ৪৩.৫ শতাংশ নারী।

For all latest news, follow The Financial Express Google News channel.