Published :
Updated :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, যেখানে নতুন করে ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া ঢাকা মহানগরীতে ৮৮ জন, ঢাকার অন্যান্য এলাকায় (সিটি করপোরেশন ব্যতীত) ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ১৮৮ জনে।

For all latest news, follow The Financial Express Google News channel.