Bangla
2 years ago

৩১ অক্টোবর পর্যন্ত ফের বাড়ল গুম কমিশনে অভিযোগ দাখিলের সময়

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

ফের বৃদ্ধি করা হয়েছে গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময়। এবার এ অভিযোগ দাখিলের সময়য় বাড়ানো হয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরে সময়সীমা ১৭ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬,গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।

এর আগে গুম সংক্রান্ত অভিযোগসমূহ  কমিশনে জমা দেওয়ার সময়সীমা প্রথমে ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।  পরে তা ১০ দিন বাড়িয়ে গত ১০ অক্টোবর করা হয়। এরপর এ অভিযোগ দাখিলের সময়য় আরও ৭ দিনে বাড়িয়ে ১৭ অক্টোবর করা হয়।সবশেষ আজ তা আরও ১৪দিন বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের শনাক্ত ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তার অনুসন্ধান করবে এই কমিশন। পাশাপাশি তাদের সন্ধানের বিষয়েও কাজ করবে কমিশনটি। 

Share this news