Bangla
10 months ago

৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ১৬২ জনের নামে নতুন গেজেট

Published :

Updated :

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাদ পড়াদের মধ্যে ১৬২ জনের নাম নতুন গেজেটে এসেছে।

মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।

২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ২,১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে। পরে যাচাই-বাছাই শেষে ২০২৩ সালের ১৫ অক্টোবর ২,০৬৪ জনের নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয়। এতে ৯৯ জন বাদ পড়েন। 

পরবর্তীতে, ৩০ ডিসেম্বর প্রথম প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে ১,৮৯৬ জনের নিয়োগ দিয়ে দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়। এতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়।

এখন নতুন গেজেটে ওই বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

Share this news