Bangla
7 months ago

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

Published :

Updated :

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন বিভাগটির পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, লেনদেন বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং চালু থাকবে। গ্রাহকরা এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, সরকার চলতি মাসের শুরুতে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Share this news