
Published :
Updated :

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তাদের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, গত ৯ এপ্রিল আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এই চারজনকে আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.