Bangla
10 months ago

আজ বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি: কখন, কোথায়, কীভাবে দেখবেন?

Published :

Updated :

আজ ১০ জুন, সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

এই গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত ও হংকং—সব দলই একটি করে ম্যাচ খেলে একটি করে পয়েন্ট পেয়েছে। এখনো কোনো গোল হয়নি। ফলে চার দলের গোল ব্যবধান এখনও শূন্য।

গত ৪ জুন একই মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় ভরা। আজকের ম্যাচেও দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে। 

যারা মাঠে যেতে পারছেন না, তাদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ দেখানো হবে। ঢাকায় রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহ ও রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

মাঠে প্রায় ২৩ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশিত হলেও, লাখ লাখ মানুষ মাঠের বাইরে থেকেও ম্যাচটি উপভোগ করবেন।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। যারা টিভিতে দেখতে পারবেন না, তাদের জন্য টি-স্পোর্টসের অ্যাপেও খেলা দেখা যাবে। 

Share this news