
Published :
Updated :

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে।
বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারাও। ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেন। ইতোমধ্যে মিছিল নিয়ে অনেকে সমাবেশস্থলে যোগ দিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.