
Published :
Updated :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ সোমবার (২৬ মে) তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই নোটিশ পাঠান।
এদিকে একইদিন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এর আগে গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয়।

For all latest news, follow The Financial Express Google News channel.