Bangla
10 months ago

আজও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

Published :

Updated :

দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আজ (২৫ মে) আবারও বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টা ও ৬টায় দুই দফায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম দফায় দেখা করবেন ১১ জন। তারা হলেন, কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ৯ জন। তারা হলেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগের রাতে বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

Share this news