
Published :
Updated :

গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমুকে আজই আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.