
Published :
Updated :

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "আমরা ক্ষমতায় যাইনি, দায়িত্ব গ্রহণ করেছি।"
শনিবার (২ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "জনগণের স্বার্থের কথা বিবেচনা করেই আমরা নীতি নেব। আমরা উন্নয়নকে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি। রাজনীতিবিদরা উশখুশ করছেন দ্রুত ক্ষমতায় যেতে, আমরাও আগের দায়িত্বে চলে যাব। তার মধ্যেই সংস্কার করতে চাই।"
ফাওজুল কবির জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির কারণে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা দুর্নীতির কাঠামো ভেঙে দেওয়ার জন্য কাজ শুরু করেছেন এবং নীতিগত ও কাঠামোগত পরিবর্তনের উদ্যোগও নিয়েছেন বলে জানান তিনি।
আমরা সরকারকে একটা আমানত হিসেবে মনে করি উল্লেখ করে তিনি বলেন, "আগে সরকারি দায়িত্বকে আমানত মনে করা হয়নি। যারা সরকারকে আমানত মনে করেন, তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছি। কোন প্রকল্প নেব কিংবা বাদ দেব, তা জানতে আমরা মানুষের কাছে যাচ্ছি।"

For all latest news, follow The Financial Express Google News channel.