আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন দুই বাংলাদেশি সাংবাদিক

Published :
Updated :

আগামী ১৩ ও ১৪ জুন নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সার্ক জার্নালিস্ট ফোরাম ও নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট।
এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ। তার সঙ্গে থাকবেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহমান।
আয়োজক কমিটি ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০ জন সাংবাদিক এতে অংশ নেবেন। মাতৃভাষায় সাংবাদিকতা বিষয়ক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কনফারেন্স আয়োজন করে আসছে সার্ক জার্নালিস্ট ফোরাম। গত দুই বছরে তারা দশটি আন্তর্জাতিক সম্মেলন করেছে। সর্বশেষ কনফারেন্সটি হয়েছিল ভারতের রাজস্থানে, যেখানে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধি দল নেতৃত্ব দেন রফিকুল ইসলাম আজাদ।

For all latest news, follow The Financial Express Google News channel.