
Published :
Updated :

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, বৈঠকে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশসহ বিভিন্ন আইনি সংস্কার নিয়ে আলোচনা হবে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসির অষ্টম সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বৈঠকে অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেবেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সকাল ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হবে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে।
সভায় যেসব বিষয় আলোচনা হবে:
১. গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
২. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
৩. নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
৪. প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা;
৫. ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বিন্যাস;
৬. অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় (বিবিধ)।

For all latest news, follow The Financial Express Google News channel.