
Published :
Updated :

আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনট উপজেলায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টায় হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। সেখানে রাতভর হতাশার কথা বলেন এবং শুক্রবার সকালে তাকে ঘুম থেকে ডাকা না গেলে পাশে ঘুমের ওষুধ পাওয়া যায়।
হিরো আলমের বন্ধু সাগর জানান, রিয়ামনিকে না পাওয়ার হতাশা এবং মানুষের কটূক্তিতে তিনি ভেঙে পড়েছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানিয়েছেন, ঘুমের ওষুধ সেবনের কারণে অসুস্থ হলেও হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.