
Published :
Updated :

রাজধানীর বাড্ডায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), ও তিন মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।
প্রতিবেশীরা জানান, রান্নার সময় চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়, দগ্ধদের চিকিৎসা চলছে, এখনও দগ্ধের মাত্রা নির্ধারণ করা সম্ভব হয়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.