
Published :
Updated :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়। পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা চলমান।
অভিযোগ রয়েছে, WHO-তে নিয়োগ পেতে তিনি ভুয়া অ্যাকাডেমিক তথ্য ব্যবহার করেছিলেন।
তার অনুপস্থিতিতে WHO-এর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.